উন্নয়নের ছোঁয়া লাগলেও নিয়ন্ত্রণে নেই নদীভাঙন
বন্যা নিয়ন্ত্রণ ও নদী ভাঙনরোধে পরিকল্পনা গ্রহণে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ।
শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল বলেন, দেশ এখন এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ছোঁয়া লেগেছে সব জায়গায়। তবে বন্যা নিয়ন্ত্রণে ও নদী ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
এসময় মানুষের ভিটেমাটি রক্ষায় নদী ভাঙনরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মানববন্ধনে জাতীয় গণতান্ত্রিক লীগের সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস, জাসদ নেতা হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
রাসেল মাহমুদ/ইউএইচ/এমআরএম/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ দুর্নীতি করি না, করবো না, কাউকে করতেও দেবো না: শিক্ষামন্ত্রী
- ২ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৩ রোজার সূচি মেনেই সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী থার্ড টার্মিনাল নিয়ে পদক্ষেপ
- ৫ পানিতে চেতনানাশক মিশিয়ে গৃহকর্ত্রীকে হত্যা-চুরি, গ্রেফতার গৃহকর্মী