বিমান সদর ঘুরলেন ভারতীয় সশস্ত্র বাহিনী
বিমান বাহিনী সদর দফতর ঘুরে দেখেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) ভিষক্সু কান্ত চতুর্বেদীর নেতৃত্বে তারা সদর দফতরে যান। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম।
প্রতিনিধি দলটি বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এআর/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত
- ২ বন্ধ চিনিকল পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে সরকার: সংসদে শিল্পমন্ত্রী
- ৩ দেশে সচল বিদ্যুৎ উপকেন্দ্র ১৮৩৪টি, চলছে নতুন কেন্দ্র নির্মাণ
- ৪ বিল পরিশোধ না করে বেরিয়ে যাওয়া বন্ধে গ্রাহকদের ভেতরে রেখে বাইরে তালা
- ৫ বাড্ডায় জরুরি কাগজপত্রসহ ব্যাগ হারানোর ঘটনায় জিডি, ফেরত দিতে আহ্বান