খিলগাঁওয়ে তুলার গোডাউনে আগুন
রাজধানীর খিলগাঁও এলাকার একটি তুলার গোডাউনে আগুন লেগেছে। শুক্রবার ২টা ১০ মিনিটে খিলগাঁও মডেল স্কুল সংলগ্ন কমিউনিটি সেন্টারের পাশে চার তলা ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার মাহমুমুল হাসান। তিনি জাগো নিউজকে বলেন, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৩টি ইউনিট পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস সদর দফতরের অ্যাসিসটেন্ট ডিরেক্টর মাসুদুর রহমান আকান্দ প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, চার তলা ভবনের নিচ তলায় ফার্নিচারের দোকান এবং দ্বিতীয় তলায় লেপ-তুষকের দোকান সেখান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তিনি আরো জানান, ইতোমধ্য অগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে এবং আরো দুটি ইউনিট আনা হচ্ছে বলেও জানান তিনি।
জেইউ/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ স্ত্রীসহ ডিপিডিসি’র ব্যবস্থাপকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট
- ২ চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী হেফাজতে
- ৩ জেলায় জেলায় মুক্তিসংগ্রাম তীব্র আকার ধারণ
- ৪ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা, শিগগির সমঝোতা
- ৫ বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ছে, সমন্বয় করা কঠিন: বিদ্যুৎমন্ত্রী