পরীবাগে ছাদ থেকে লাফিয়ে নারীর ‘আত্মহত্যা’
ফাইল ছবি
রাজধানীর পরীবাগ সাকুরা গলি এলাকার দুই ভবনের মাঝ থেকে ইভানা লাইলা চৌধুরী (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শাহবাগ থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্বাস আলী বলেন, খবর পেয়ে দ্রুত সাকুরা গলি এলাকার দুটি বিল্ডিংয়ের মাঝ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নিহতের বাবা আমান উল্লাহ চৌধুরী জানিয়েছেন তার মেয়ে অনেক দিন ধরে অসুস্থ ছিল। মিরপুরের স্কলাস্টিকা স্কুলে সে চাকরি করতো। নিহতের স্বামী আব্দুল্লাহ মাহমুদ হাসান সুপ্রিম কোর্টের আইনজীবী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদনে বিস্তারিত জানানো হবে।
এই কর্মকর্তা আরও বলেন, নিহতের বাবার বাড়ি ঢাকার বনানীতে। সাকুরা গলি এলাকার নবাব হাবিবুল্লাহ রোডের নয়তলা ভবনের আট তলায় সপরিবারে থাকতেন তারা। তাদের দুই সন্তান রয়েছে।
ইএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত