২৪ ঘণ্টায় মৃত্যু নেই সিলেট-রংপুর বিভাগে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী ২৬ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ১০৯ জনে।
বিভাগীয় পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫১ জনের মধ্যে ঢাকায় ২৯ জন, চট্টগ্রামে আটজন, রাজশাহীতে চারজন, খুলনায় ছয়জন, বরিশালে তিনজন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন। তবে, গত ২৪ ঘণ্টায় সিলেট ও রংপুর বিভাগে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্ততরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ১৬ সেপ্টেম্বর পর্য়ন্ত মোট মৃত ২৭ হাজার ১০৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ১১ হাজার ৭৯৬ জন, চট্টগ্রামে ৫ হাজার ৪৮৭ জন, রাজশাহীতে ২ হাজার পাঁচজন, খুলনায় ৩ হাজার ৫১৬ জন, বরিশালে ৯২৮ জন, সিলেট বিভাগে ১ হাজার ২২২৩ জন, রংপুর বিভাগে ১ হাজার ৩৩৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ৮২০ জন মারা গেছেন।
এমইউ/এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনাই সরকারের মূল চ্যালেঞ্জ
- ২ তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ
- ৩ সপরিবারে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি ক্বিরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৫ প্রধানমন্ত্রীকে মোদীর চিঠি, দ্রুত সময়ের মধ্যে দিল্লি সফরের আমন্ত্রণ