মৃত্যুহীন দিনে চট্টগ্রামে শনাক্ত ৪৬
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৬ জন। এর মধ্যদিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ৫৬২ জনে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫৩০ জনের নমুনা পরীক্ষায় ৪৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় তিন শতাংশ। শনাক্তদের মধ্যে নগরের ২৭ জন এবং উপজেলার ১৯ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পাঁচজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ১৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে একজন ও শেভরণ হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুইজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে একজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে চারজন এবং ল্যাব এইড হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/ইএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় আহত চার বাংলাদেশির পরিচয় মিলেছে
- ২ ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ
- ৩ পুরস্কার নেবো, সেটা প্রধানমন্ত্রীর হাত থেকেই নিতে চাই: কবি মোহন রায়হান
- ৪ রূপনগরে দারোয়ানকে পিটিয়ে গ্রেফতার বাড়িওয়ালা
- ৫ বিকেলে মদিনা, সন্ধ্যায় জেদ্দা যাবে বিমানের ফ্লাইট