একজনের মৃত্যুর দিনে চট্টগ্রামে শনাক্ত ৩২
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৯০ জনে। তবে এ সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩২ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ এক হাজার ৫৯৪ জনে।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫২৮ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় দুই দশমিক এক শতাংশ। আবার শনাক্তদের মধ্যে নগরের ২২ জন এবং উপজেলার ১০ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৪ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে একজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুইজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে দুইজন ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের দুইজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/বিএ/এমএম
সর্বশেষ - জাতীয়
- ১ ২০২৫ সালে বাংলাদেশিদের ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব
- ২ ‘সবার আগে বাংলাদেশ’ নীতি সমর্থন চীনের, সম্পর্ক আরও মজবুত করার অঙ্গীকার
- ৩ রাজধানীতে বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৪ স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে কি না, সংসদের দিকে তাকিয়ে ইসি
- ৫ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত