বাহরাইনে গেলেন পররাষ্ট্রমন্ত্রী
সরকারি সফরে বাহরাইনে গেলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সোমবার সকালে তিনি বাহরাইনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফার আমন্ত্রণে মাহমুদ আলী বাহরাইনে গেছেন। সফরে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হবে এবং সমঝোতা চুক্তি সই হতে পারে। বাহরাইনে কিভাবে বাংলাদেশ থেকে আরো বেশি শ্রমিক পাঠানো যায় সেটি নিয়েও কথা বলবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
আগামী ২৪ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
এসএ/একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ যুদ্ধ কারও জন্যই লাভজনক নয়: ড. খলিলুর রহমান
- ২ নারিন্দায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড, দগ্ধ একজনের মৃত্যু
- ৩ সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
- ৪ কিশোরীকে ধর্ষণ-হত্যা: দ্রুত বিচার দাবি মানুষের জন্য ফাউন্ডেশনের
- ৫ কথা-কাজে মিল রেখে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে প্রধানমন্ত্রী