মিরপুর থেকে নিখোঁজ ৪ শিশু উদ্ধার
রাজধানীর মিরপুর থেকে নিখোঁজ হওয়া চার শিশুর সবাইকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) রাতে নেত্রকোনা ও রাজধানীর সদরঘাট এলাকা থেকে উদ্ধার করা হয় তাদের। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) ও পুলিশের যৌথ টিম তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া চার শিশু হলেন- জাকিয়া, রোদসী স্টেলা, জামিয়া ও মেরিনা।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, উদ্ধার হওয়া শিশুর মধ্যে দুইজন নিখোঁজ হয় গত ২৯ সেপ্টেম্বর ও অন্য দুইজন নিখোঁজ হয় গত ৩ অক্টোবর। ২৯ সেপ্টেম্বর আনসার ক্যাম্প বিহারী এলাকা থেকে নিখোঁজ হয় জাকিয়া ও জামিয়া। তারা বাসা থেকে কলম কিনতে বের হয়েছিল। এছাড়াও ৩ অক্টোবর মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে নিখোঁজ হয় রোদসী স্টেলা ও মেরিনা।
তিনি বলেন, তারা ঠিক কী কারণে নিখোঁজ হয়েছিল তা এখনও জানা যায়নি।
টিটি/এআরএ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ২ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৩ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ৪ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৫ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা