তেলাপোকা মারার বিষ খেয়ে অসুস্থ শিশু ইসমাইল মারা গেছে
ফাইল ছবি
রাজধানীর ফকিরাপুলে তেলাপোকা মারার বিষ খেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন শিশু ইসমাইল (৩) মারা গেছে।
বুধবার (৬ অক্টোবর) বিকেলে হাসপাতালের ২০৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় তার বোন মিম (৪) এখনও চিকিৎসাধীন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফকিরাপুলে তেলাপোকা মারার বিষয় খেয়ে অসুস্থ দুই শিশুর মধ্যে ইসমাইল মারা গেছে। তার বোন মিম হাসপাতালের ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
এর আগে বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢামেকে নিয়ে আসা হয়। পরে স্টোমাক ওয়াশ করে মিমকে ২০৪ নম্বর ও ইসমাইলকে ২০৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
দুই শিশুর বাবা জুবায়ের হোসেন বলেন, ঘরে তেলাপোকা মারার ওষুধ ছিল। আমার ছেলে ও মেয়ে অসাবধানতাবশত সেগুলো ফেলে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি।
বিএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ২ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৩ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৪ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা
- ৫ খালেদা ও জিয়ার সমাধিতে সকালে শ্রদ্ধা জানাবেন পল কাপুর