ডিএমপি মিডিয়ার নতুন এডিসি হাফিজ আল আসাদ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে যোগদান করেছেন হাফিজ আল আসাদ। এর আগে তিনি লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত ছিলেন।
হাফিজ আল আসাদ ইফতেখায়রুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। বুধবার (৬ অক্টোবর) সকালে হাফিজ ডিএমপি মিডিয়া সেন্টারে যোগদান করেন।
যোগদানের পরে হাফিজ আল আসাদ জাগো নিউজকে বলেন, ট্র্যাডিশনাল পুলিশিং কিংবা পুলিশের অন্যান্য কাজের ধরনের চেয়ে ডিএমপি মিডিয়া সম্পূর্ণ আলাদা। আমার কাজটা এখানে করতে হবে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে। আশা করছি, সাংবাদিকরা আমার কাজে সহযোগিতা করবেন।
গত ২৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা এক আদেশে এ পদায়ন করা হয়।
এর আগে হাফিজ আল আসাদ ডিএমপির লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। তিনি ৩০তম বিসিএসে পুলিশ ক্যাডারে নিয়োগ পান।
এছাড়াও ডিএমপি কমিশনারের অফিস আদেশে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলামকে ক্যান্টনমেন্ট জোনে পদায়ন করা হয়েছে।
টিটি/এএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ সোমবার ৫ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- ২ চাঁদা না দিতে পুলিশের মাইকিং, সঙ্গে ছিলেন হাতকড়াসহ ‘চাঁদাবাজ’
- ৩ খলিলুরকে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন, সম্পর্ক জোরদারে একমত
- ৪ মব সৃষ্টিকারীদের শাস্তির মাধ্যমে বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠার আহ্বান
- ৫ প্রাথমিক শিক্ষায় পুরোনো ধারা বদলে ফেলতে হবে: শিক্ষামন্ত্রী