যাত্রাবাড়ীতে পিকআপের ধাক্কায় নারীর মৃত্যু
রাস্তা পারাপারের সময় রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক (৫০) বছর।
বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, রাস্তা পার হতে গিয়ে একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি পুলিশ পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা করছে বলে জানান এসআই সাদ্দাম।
জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ স্পিকারের প্রয়াত স্ত্রী দিলারা হাফিজের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
- ২ বিনোদনপিপাসু ঢাকাবাসীর ভরসার নাম রমনা পার্ক
- ৩ সরকারি নির্দেশনার তোয়াক্কা নেই, নিউমার্কেটে রাত সাড়ে ৮টায়ও দোকান খোলা
- ৪ খিলগাঁওয়ে সন্তানকে গলা কেটে হত্যা পর মায়ের আত্মহত্যা
- ৫ নিহত প্রবাসী তারেকের পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার