সেন্ট্রাল হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা
অদক্ষ অপারেটর দিয়ে এক্সরে মেশিন পরিচালনা আর অনুমোদনহীন ফার্মেসিতে বিদেশি ওষুধ বিক্রির দায়ে ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন।
র্যাব-২ এর উপ-পরিচালক (ডিডি) দিদারুল আলম জানান, হাসপাতালটিতে প্রশিক্ষণপ্রাপ্ত কোন এক্সরে অপারেটর ছিল না। নেই কোনো মেডিকেল টেকনোলজিস্ট। ড্রাগ এডমিনিস্ট্রেশনের লাইসেন্স ছাড়া ফার্মেসিতে বিদেশি ওষুধ মজুদ ও বিক্রির দায়ে হাসপাতাল কর্তৃপক্ষকে এ জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইয়াছির আরাফাত, স্বাস্থ্য অধিদফতরের পরিদর্শক ডা. সুপ্রিয় সরকার, সুপারডেন্ট অব ড্রাগ এটি এম গোলাম রব্বানী এবং বিএসটিআইয়ের ফিল্ড অফিসার শহিদুল ইসলাম।
এআর/এসকেডি/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ রোহিঙ্গাদের ফেরাতে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ২ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ৩ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৪ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ৫ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের