কুমিল্লায় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ চারজনকে ঢামেকে ভর্তি
কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে হওয়া দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
গুলিবিদ্ধরা হলেন- আহমেদ রনি (২৪), সুমন (২৮), স্বপন (২৫) ও মোজাফফর মুন্সি (৬০) তারা সবাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল খায়েরের সমর্থক।
আহতদের ঢামেকে নিয়ে আসা আলাউদ্দীন জানান, তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামে বর্তমান চেয়ারম্যান আলী আশরাফের লোকজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল খায়েরের সমর্থকদের ওপর হামলা করে। এতে শটগানের গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লা থেকে চারজন গুলিবিদ্ধ অবস্থায় আসছে। তাদের ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শরীরে শটগানের গুলি লেগেছে বলে জেনেছি।
এআরএ
সর্বশেষ - জাতীয়
- ১ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত, বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা
- ২ জরুরি বৈঠক ডেকে যেসব পদক্ষেপ নিলো পররাষ্ট্র মন্ত্রণালয়
- ৩ বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের রাত্রি যাপনের উদ্যোগ নিলো মন্ত্রণালয়
- ৪ মশক নিধনে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
- ৫ বিমানবন্দরে যাওয়ার আগে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের অনুরোধ বেবিচকের