মহাখালীতে বিআরটিসি বাসের চাপায় কিশোরের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর মহাখালীতে রাস্তা পারাপারের সময় বিআরটিসির দোতলা বাসের চাপায় মো. রনি (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাখালী রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
রনির গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। সে মহাখালী সাততলা বস্তি এলাকায় থাকতো। তার বাবা অলিউল্লা দিনমজুরের কাজ করেন।
নিহতের প্রতিবেশী নার্গিস আক্তার জানান, রাস্তা পারাপারের সময় বিআরটিসি বাসের চাপায় গুরুতর আহত হয় রনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিআরটিসি বাসটিকে জব্দ করে নেওয়া হয়েছে থানায়।
জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ কেউ পুলিশের কাজে বাধা দিতে পারবে না, দিলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা
- ২ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ, ছাইয়ের স্তূপে পাওয়া সেই নবজাতকের মৃত্যু
- ৩ জনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই: প্রশাসক আবদুস সালাম
- ৪ শিগগির শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণ: তথ্যমন্ত্রী
- ৫ কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ অনেক কঠিন: সাইফুল আলম মিলন