পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে বিচারকদের বেতন : আইনমন্ত্রী
সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর (পে-স্কেলের) সঙ্গে সমন্বয় করে বিচারকদের বেতন-ভাতাও বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অষ্টম পে-স্কেলের সঙ্গে সমন্বয় করে বিচারকদের বেতন ও জুডিশিয়াল ভাতা শিগগিরই ঘোষণা করা হবে। নিম্ন আদালতের বিচারকদের বেতন-ভাতা ২০১৩ সালে বাড়ানো হয়েছিল। গত অক্টোবর মাসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রী-সংসদ সদস্যের পাশাপাশি উচ্চ আদালতের বেতন-ভাতা বাড়াতে খসড়া আইনে সায় দেয় মন্ত্রিসভা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে আইনমন্ত্রী বিচারকদের বেতন-ভাতার বিষয়ে আরো বলেন, এর ফলে বিচারকরা আর্থিকভাবে যেরকম লাভবান হবেন, পাশাপাশি মর্যাদাও বাড়বে।
অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাসহ নিম্ন আদালতের বিচারকরা অংশ গ্রহণ করেন।
বিচার বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন; রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও উপস্থিত ছিলেন।
এফএইচ/এসএইচএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ২ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৩ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ৪ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৫ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা