যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কিশোর আহত
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী মাদরাসা গলি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ রাসেল (১৫) নামে এক কিশোর আহত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে ওই কিশোর সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
আহত রাসেল জানান, আমি একটি সিলভার কারখানায় কাজ করি। রাত সাড়ে আটটার দিকে কুতুবখালী মাদরাসা গলি এলাকায় বসে ছিলাম। ৩-৪ জন যুবক এসে প্রথমে আমার মোবাইল চায়। আমি মোবাইল না দিলে দুই পায়ে ও কোমরে ছুরিকাঘাত করে মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে এক কিশোর ছুরিকাহত হয়ে এসেছে। জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এমএইচআর
সর্বশেষ - জাতীয়
- ১ তারেক রহমানের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
- ২ সুষ্ঠু অর্থনৈতিক ব্যবস্থাপনাই সরকারের মূল চ্যালেঞ্জ
- ৩ তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার
- ৪ সপরিবারে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৫ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি ক্বিরাত ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত