বাড্ডায় আইসসহ আটক ২
ফাইল ছবি
রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ও এক গ্রাম আইসসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
তারা হলেন- আবুল কাশেম (৪৫), মতিন মিয়া (৪৪)।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো দক্ষিণ কার্যালয়ের মতিঝিল সার্কেলের সহকারী পরিচালক রাজিব মিনা।
রাজিব মিনা জানান, রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ইয়াবা, এক গ্রাম আইসসহ আবুল কাশেম (৪৫) ও মতিন মিয়া (৪৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরএসএম/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন পল কাপুর
- ২ সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি
- ৩ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
- ৪ রাজধানীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ৫ ধূমপানের প্রবণতা কমেছে গণপরিবহনে: গবেষণা