ডিএমপিতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৪
প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার সকালে জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
তিনি জানান, গ্রেফতার ৪৪ জনের কাছ থেকে ১৭ হাজার ৪৩৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন, ২১ কেজি ১০০ গ্রাম ৪৫০ পুরিয়া গাঁজা ও ২১ লিটার দেশি মদ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
টিটি/এমএএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্লাইট
- ২ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ৩ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৪ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৫ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা