গ্যাসের অবৈধ ব্যবহার বন্ধ ও বকেয়া আদায়ে অভিযানে তিতাস
অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ ও খেলাপি বিলমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় টাস্কফোর্স কার্যক্রম পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার (২১ নভেম্বর) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার (২৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর শাজাহানপুর, মালিবাগ, শান্তিবাগ, গুলবাগ, রাজারবাগ, মোমিনবাগ, শান্তিনগর, চামেলিবাগ, সিদ্ধেশ্বরী, কাকরাইল, বেইলিরোড, এলাকার বিভিন্ন শ্রেণির গ্রাহকদের অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ ও খেলাপি বিলমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে টাস্কফোর্স কার্যক্রম পরিচালিত হচ্ছে। ওই সময়ে বাসায় গ্যাস বিল বই সংরক্ষণ করার জন্য অনুরোধ করা হলো।
এমএমএ/এএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ২ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ৩ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৪ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ৫ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ