সন্দ্বীপ ও রাঙ্গুনিয়ায় বিএনপির ভোট বর্জন
ভোটকেন্দ্র দখল ও জাল ভোট দেয়ার প্রতিবাদে সন্দ্বীপ ও রাঙ্গুনিয়া পৌর নির্বাচন বর্জন করেছে বিএনপির দুই মেয়র প্রার্থী। সন্দ্বীপ পৌর মেয়র প্রার্থী আজমত উল্লাহ বাহাদুর ও রাঙ্গুনিয়া পৌর মেয়র প্রার্থী মো. হেলাল উদ্দিন ভোট বর্জনের পাশাপাশি নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন।
বুধবার সকাল পৌনে ১১টার দিকে সন্দ্বীপের মেয়র প্রার্থী আজমত উল্লাহ বাহাদুর বলেন, বহিরাগত সন্ত্রাসী দিয়ে ভোটকেন্দ্র দখল করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী। কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দিয়েছে। জাল ভোট দিচ্ছে। এভাবে নির্বাচন হতে পারে না। তাই আমি এ নির্বাচন বর্জন করেছি।
একই অভিযোগ করে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন রাঙ্গুনিয়ার বিএনপি প্রার্থী মো. হেলাল উদ্দিন খান।
জীবন মুছা/এসআইএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক থেকে মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণের সিদ্ধান্ত
- ২ কেরোসিন ঢেলে পরিবারসহ আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর, আসামি গ্রেফতার
- ৩ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, খালাস হচ্ছে চট্টগ্রাম বন্দরে
- ৪ প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ
- ৫ এখন থেকে গাড়িতে ৩০% জ্বালানি কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা