তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মো. মহরম আলী (৫০) নামে সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহরমের প্রতিবেশী বুলবুলি বেগম জাগো নিউজকে জানান, সকালে তেজগাঁও নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন মহরম আলী। আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মহরম আলী রেল লাইনের পাশেই ভ্যানে করে সবজি বিক্রি করতেন।
তিনি আরও জানান, মহরম আলী নরসিংদীর রায়পুরা থানার সওদাগর কান্দি গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। বর্তমানে তেজগাঁও নাখালপাড়া এলাকায় থাকতেন। তিনি চার মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
এমএএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ২ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৩ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৪ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা
- ৫ খালেদা ও জিয়ার সমাধিতে সকালে শ্রদ্ধা জানাবেন পল কাপুর