আদেশ অমান্য করে খোলা রয়েছে পিয়াসী বার
থার্টি ফার্স্ট নাইটে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই অংশ হিসেবে থার্টি ফার্স্ট নাইটে রাজধানীর সব বার-রেস্টুরেন্ট বন্ধের নির্দেশনা দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে তাদের আদেশ অমান্য করে খোলা ছিল মগবাজারের পিয়াসী বার।
বৃহস্পতিবার সরেজমিন মগবাজার গিয়ে, বারের নিচে অনেককে মদ-বিয়ার কিনতে দেখা যায়। বাইরে থেকে বারটিতে ‘ক্লোসড’ অর্থাৎ বন্ধের বোর্ডটি টাঙানো হলেও ভেতরে বারের এক কর্মকর্তা নিচ থেকে টাকা ও অর্ডার সংগ্রহ করছিলেন।
তবে ওই কর্মকর্তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘বার বন্ধ। উপরে কেউ নেই।’
নববর্ষের রাতে যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না হয় তাই গত ২৮ ডিসেম্বর রাজধানীর বারগুলো বন্ধের নির্দেশ দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
এআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ ‘ফ্যামিলি কার্ডের টেহাটা দিয়া মাইয়াডারে পড়ালেহা করামু’
- ২ মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আশা হাইকমিশনারের
- ৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৪ ঈদযাত্রায় স্বস্তি দিতে অবৈধ বাস কাউন্টার উচ্ছেদে কঠোর হচ্ছে ডিএসসিসি
- ৫ ‘পেট্রোল-অকটেনের রেশনিং থাকলে চলমান অবস্থার উন্নতি হবে না’