ঝিনাইদহে যাচ্ছেন রাষ্ট্রপতি
ঝিনাইদহে যাচ্ছেন রাষ্ট্রপতি অ্যাড. আবদুল হামিদ। ঝিনাইদহ ক্যাডেট কলেজের এক অনুষ্ঠানে শুক্রবার যোগদান করবেন তিনি। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
এ সময় ২০ সদস্যের এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সফরসঙ্গী হবেন। এক্স ক্যাডেটদের এক অনুষ্ঠানে যোগদান করবেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে অগ্রগামী হেলিকপ্টারে করে এক নিরাপত্তা দল আসে ঝিনাইদহে।
এআরএ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল
- ২ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও কঠোর নজরদারির দাবি ক্যাবের
- ৩ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ৪ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৫ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা