রাজধানীতে ছুরিকাঘাতে কিশোরের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ হাসিব হোসেন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর ১ নম্বরে এ ঘটনা ঘটে।
শাহ আলী থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন জানান, মিরপুর ১ নম্বরে মল্লিক টাওয়ারের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন হাসিব হোসেন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই আলতাফ হোসেন।
নিহতের আত্মীয় সেন্টু জানান, হাসিব হোসেন মিরপুরে মল্লিক টাওয়ারের টপটেন কারখানায় চাকরি করতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে।
জেডএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত