সাভারে প্রকাশ্যে গুলি করে ২৮ লাখ টাকা ছিনতাই
প্রতীকী ছবি
সাভারে মিঠুন চক্রবর্তী নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে নগদ ২৮ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে সাভার বাজার রোড ১ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহতের বাবা মুধু সুদন চক্রবর্তী জানান, দুপুরে মিঠুন ডাচ বাংলা ব্যাংক সাভার শাখা থেকে ২৮ লাখ টাকা তুলে রিকশা নিয়ে শহরের দক্ষিণ পাড়া নিজ বাসায় যাচ্ছিলো। সে বাজার রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছেলে দুর্বৃত্তরা তিনটি মটরসাইকেলে নিয়ে তার গতিরোধ করে। এসময় তার ঘাড়ে গুলি ও কুপিয়ে টাকাগুলো ছিনিয়ে নিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, গুরুত্বর আহত মিঠুনের ঘাড়ে গুলি রয়েছে। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র্রে (আইসিইউতে) রাখা হয়েছে।
এদিকে, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও র্যাব ঘটনা স্থল পরিদর্শন করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক ও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
আল মামুন/এএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামের ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য সম্ভাবনাময়
- ২ এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ
- ৩ নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন
- ৪ পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারের ৯৪ শতাংশই পুরুষ
- ৫ এবারের নির্বাচনে আসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারের সংখ্যা যত