রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে ওয়ার্কার্স পার্টি
বঙ্গভবন/ফাইল ছবি
নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে ওয়ার্কার্স পার্টির সংলাপ শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন দলটির সদস্যরা।
রাষ্ট্রপতির আমন্ত্রণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে যুক্ত হয় দলটি। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নিচ্ছে।
সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, কামরুল আহসান, আলী আহমেদ এনামুল হক এমরান এবং নজরুল ইসলাম হক্কানী।
সংলাপ শেষে দলটির প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
আরএসএম/ইএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন পল কাপুর
- ২ সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি
- ৩ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
- ৪ রাজধানীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ৫ ধূমপানের প্রবণতা কমেছে গণপরিবহনে: গবেষণা