ভূমিকম্পে রাজধানীতে নিহত ১ : আহত ৪২
সোমবারের ভূমিকম্পে রাজধানী ঢাকায় প্রায় ৪২ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় আতংকগ্রস্ত হয়ে মারা গেছেন এক জন।
এর আগে সোমবার ভোরে ৫ টা ৫মিনিটি রাজধানীসহ সারাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
ঢামেকের পরিচালক ব্রি. জে. মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ভূমিকম্পে আহত ৪২ জন ঢামেকে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ২ জনের ফ্র্যাকচার থাকায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আতিক নামে অপর একজন আসার সঙ্গে সঙ্গেই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
আহত ২ জন হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের শিক্ষার্থী ইকবাল এবং পুলিশ কনস্টেবল সোহান। আহতদের মধ্যে অধিকাংশই ঢাবির বিভিন্ন হলের শিক্ষার্থী বলে জানা গেছে।
এআর/এসকেডি/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস
- ২ তাপমাত্রা বাড়ার পাশাপাশি বইতে পারে মৃদু তাপপ্রবাহ
- ৩ বিদ্যুৎ সাশ্রয়ে অফিস সময় পরিবর্তনের খবর ভুয়া, সতর্ক করলো মন্ত্রণালয়
- ৪ চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মেয়র শাহাদাত
- ৫ ঢাকা-১৭ আসনের চার মন্দিরে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী