বসুন্ধরা আবাসিক এলাকায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
ফাইল ছবি
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সাততলা একটি ভবনের সপ্তম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট।
বুধবার (১৯ জানুয়ারি) রাত ৯টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের ৫ নম্বর সড়কের ৬৩১ নম্বর সাততলা একটি ভবনের সপ্তম তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
টিটি/এআরএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন আহ্বান রাষ্ট্রপতির
- ২ আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না: ধর্মমন্ত্রী
- ৩ ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ই-ভিসা ইস্যু করবে যুক্তরাজ্য
- ৪ সার্কের পুনরুজ্জীবনে বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত শামা ওবায়েদের
- ৫ ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্সের চেয়ারম্যানকে অব্যাহতি