জামালপুরে কারাগারের আসামির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ফাইল ছবি
জামালপুর জেলা কারাগারের হাজতি আসামি শাকিল মাহমুদ জিসান (২৬) চিকিৎসাধীন আবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
শনিবার রাত সাড়ে ৯টায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ।
নিহত শাকিল আহমেদ জামালপুর শহরের কাচারীপাড়া এলাকার সাবেক পৌর কমিশনার মৃত জসিম উদ্দিন জসির ছেলে।
কারাগার ও পুলিশ সূত্র জানায়, ৯ ডিসেম্বর মাদক মামলায় জিসানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানো হয়। হাজতি আসামি জিসান ১৮ ডিসেম্বর (বুধবার) অসুস্থ হয়ে পড়লে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে কর্তৃপক্ষ। অবস্থার অবনতি হলে গুরুতর অসুস্থ শাকিলকে ময়ময়নসিংহ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৯টায় মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ জানিয়েছেন, অতিরিক্ত মাদক সেবনের ফলে হাজতি আসামি শাকিল মাহমুদ জিসানের ফুসফুসের সিংহভাগ পচে গেছে। ফুসফুস পচে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, শাকিল দীর্ঘদিন ধরে হিরোইন সেবন ও মাদকের ব্যবসা করতেন। তার নামে জামালপুর সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
মো. নাসিম উদ্দিন/এফএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্লাইট
- ২ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ৩ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৪ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৫ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা