রাজধানীতে প্রপার্টি লিফটের শীতবস্ত্র বিতরণ
রাজধানীতে শীতার্ত এবং দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে প্রাণ-আরএফএল গ্রুপের একটি ব্র্যান্ড প্রপার্টি লিফট। গত ২ জানুয়ারি থেকে মহাখালী, ফার্মগেট, তেজগাঁও, পরিবাগ, শাহবাগ, দোয়েলচত্বর, চাঁনখারপুল, নীলক্ষেত, নিউ মার্কেটসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। শীত বস্ত্রের মাঝে ছিল কম্বল, চাদর ও সোয়েটার।
প্রপার্টি লিফটের পরিচালক বাবুল ইসলাম, চিফ অপারেটিং অফিসার (লিফট) এস কে সুফি আবদুল মোমিন, চিফ অপারেটিং অফিসার (সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স) মেজর (অব.) এস এম মিরাজ উদ্দীন, এজিএম (এডমিন) মহিউদ্দীন খান, ব্র্যান্ড ম্যানেজার প্রণব কুমারসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ কার্যক্রম পরিচালনা করেন।
উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় লিফট ও জেনারেটর বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রপার্টি লিফট ১৯৮৮ সাল থেকে দক্ষতা ও সুনামের সাথে পণ্য বাজারজাত করে যাচ্ছে।
এসএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১, মাদক ও অস্ত্র উদ্ধার
- ২ রোহিঙ্গাদের ফেরাতে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ৪ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৫ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল