চট্টগ্রামে আরও ৫৭৪ জনের করোনা শনাক্ত
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৫৭৪ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ২২ হাজার ৬৮৫ জনে। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মৃত্য হয়েছে এক হাজার ৩৫৯ জনে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৮৫১ জনের নমুনা পরীক্ষায় ৫৭৪ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ২০ দশমিক ১৩ শতাংশ। শনাক্তদের মধ্যে ৪৩৩ জন নগরের এবং ১৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৬১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৫৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৯ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১৩৯ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং ইপিক হেলথকেয়ার ল্যাবে ৩৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/ইএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ২ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৩ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার
- ৪ প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন আশরোফা
- ৫ খালেদা ও জিয়ার সমাধিতে সকালে শ্রদ্ধা জানাবেন পল কাপুর