রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে সিএনজিচালক
ফাইল ছবি
রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় মো. জাকির হোসেন (৩৭) নামে এক সিএনজিচালক অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) অর্মিতা জাগো নিউজকে বলেন, আমরা ৯৯৯ এ ফোনের মাধ্যমে খবর পেয়ে অচেতন অবস্থায় এক সিএনজিচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার স্টোমাক ওয়াশ করা হয়। পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তার সিএনজি ধানমন্ডি থানায় রাখা হয়েছে। জাকিরের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায় বলে জানা গেছে।
এসএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত