বিশ্ব ইজতেমায় বিদেশি মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা এক ইন্দোনেশিয়ান নাগরিক শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। নিহতের নাম পুর্নম সোপান ওরফে সোফা হাজী (৬৫)।
বিশ্ব ইজতেমার পরিচালনা কমিটির মুরুব্বি প্রকৌশলী মাওলানা মো. গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, ওই বিদেশি মুসল্লি হৃদরোগে আক্রান্ত হন (বুকে ব্যথা অনুভব করেন)। প্রথমে তাকে ফরেন ক্যাম্পের চিকিৎসক ও পরে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ব ইজতেমায় এশার নামাজের পর তার জানাজা নামাজ শেষে বিশ্ব ইজতেমা ময়দানের কবরস্থানেই তার ইচ্ছানুযায়ী দাফন করা হয়েছে।
আমিনুল ইসলাম/এসএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১, মাদক ও অস্ত্র উদ্ধার
- ২ রোহিঙ্গাদের ফেরাতে থাইল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৩ ধীরে ধীরে জঙ্গল সলিমপুরকে প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হবে: র্যাব
- ৪ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
- ৫ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আরও ৪ ফ্লাইট বাতিল