যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৪৫) নামের একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ডিউটি শেষে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় রফিকুল ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় শ্রাবণ পরিবহন নামের একটি বাস সজোরে ধাক্কা দিলে তিনি আঘাতপ্রাপ্ত হন।
পরে আহত অবস্থায় রফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশের সহকারী ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, নিহত পুলিশ সদস্য রফিকুল ইসলাম রাজারবাগে কর্মরত ছিলেন। তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
জেইউ/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ স্ত্রীসহ ডিপিডিসি’র ব্যবস্থাপকের বিরুদ্ধে দুর্নীতি মামলার চার্জশিট
- ২ চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা, স্বামী হেফাজতে
- ৩ জেলায় জেলায় মুক্তিসংগ্রাম তীব্র আকার ধারণ
- ৪ জাপানি শিক্ষকদের তত্ত্বাবধানে ভাষা শিখবেন বাংলাদেশিরা, শিগগির সমঝোতা
- ৫ বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ছে, সমন্বয় করা কঠিন: বিদ্যুৎমন্ত্রী