ঢাকার নতুন ডিসি সালাহ উদ্দিন
নতুন জেলা প্রশাসক (ডিসি) দেয়া হয়েছে ঢাকায়। নতুন ডিসি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি এর আগে পঞ্চগড়ের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, সালাহ উদ্দিন বিসিএস-১৩ ব্যাচের কর্মকর্তা। পঞ্চগড়ের ডিসি নিয়োগের আগে তিনি শিল্প মন্ত্রণালয়ে উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে তিনি পঞ্চগড়ের ডিসি হিসেবে যোগ দেন। সালাহ উদ্দিন ১৯৯৪ সালে চাকরিতে যোগদান করেন। তার জন্ম পাবনাতে।
শিগগিরই নতুন ডিসি দায়িত্ব ভার গ্রহণ করবেন বলে জানা গেছে।
এসএ/জেডএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ মহিউদ্দিন রনিকে দেখতে হাসপাতালে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর
- ২ গণনায় যোগ হতে পোস্টাল ব্যালট পৌঁছাতে হবে ভোটের দিন সাড়ে ৪টার আগে
- ৩ এখন চ্যালেঞ্জ সুষ্ঠু ভোটগ্রহণ, আগামী সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ
- ৪ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট
- ৫ পোস্টাল ভোট গণনায় থাকতে পারবেন প্রার্থী-গণমাধ্যমকর্মীরা