অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় রোববার (২৭ মার্চ) দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ১০টা ৫৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে তিনটি, পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বেলা ১০টা ৫২ মিনিটে ঢাকা-বরিশাল রুটের এ লঞ্চটিতে আগুন লাগে। এদিকে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
টিটি/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
- ২ যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
- ৩ মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশের জ্বালানি নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই
- ৪ হত্যার পর ওবায়দুল্লাহকে ৭ টুকরা করে রুমমেট শাহীন
- ৫ শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগির অ্যাকশন: স্বরাষ্ট্রমন্ত্রী