সূত্রাপুরে অস্ত্রসহ গ্রেফতার ১
রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে অজয় শীল (২৭) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে অজয় শীলের পায়ে গুলি লাগে। এসময় চার সন্ত্রাসী পালিয়ে যায়। অজয়কে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেইউ/এএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন
- ২ পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারের ৯৪ শতাংশই পুরুষ
- ৩ এবারের নির্বাচনে আসন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারের সংখ্যা যত
- ৪ ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কোন বাহিনীর কতজন মোতায়েন থাকবে
- ৫ বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের লাইভ ডেমনস্ট্রেশন দেখলেন প্রধান উপদেষ্টা