অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকিদাতা গ্রেফতার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরুপ মন্তব্য ও অ্যাটর্নি জেনারেল জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকিদাতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সিলেটের বিয়ানীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হুমকিদার নাম মো. বেল্লাহ আহম্মেদ। বেল্লাহ কয়েকমাস আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে ডাকযোগে পত্রের মাধ্যমে হত্যার হুমকি দেয়।
এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাহ আহমেদ হত্যার হুমকি দেয়ার বিষয়টি স্বীকার করেছে। সে জানায়, সে নিজ হাতে লেখা পত্রের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরুপ মন্তব্য এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে প্রাণনাশের হুমকি প্রদান করে।
ডিবি দক্ষিণ বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) হাসান আরাফাতের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এআর/একে/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আবদুল্লাহ
- ২ সিআইডি পরিচয়ে প্রতারণা ও অর্থ আত্মসাৎ, গ্রেফতার ১
- ৩ নেত্রকোণায় ৩ জলমহালের ইজারা বাতিল, ৫৪টি ইজারা স্থগিত
- ৪ প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ-সর্বজনীন কমিটির নেতাদের সাক্ষাৎ
- ৫ ফেসবুক হ্যাক করে ব্ল্যাকমেইল ও টাকা আদায়, বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেফতার