রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানকে পাশে চায় বাংলাদেশ
ফাইল ছবি
রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে মিয়ানমারকে রাজি করানোর জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা-আসিয়ানকে পাশে চায় বাংলাদেশ। এজন্য আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোকে প্রভাবিত করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা-ইউএসএআইডির উপ-প্রশাসক ইসোবেল কোলম্যান এবং জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্কট টার্নারের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান মন্ত্রী।
মঙ্গলবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

ওই বৈঠকে কোলম্যান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন।
তিনি বলেন, ভাসানচরে আরও উন্নয়নের সম্ভাবনা রয়েছে। তিনি ভাসানচরে প্রাথমিক শিক্ষা, জীবিকা, যোগাযোগ ও যাতায়াত সুবিধার ব্যবস্থার ওপর জোর দেন।
এসময় জেআরপি’র (জয়েন্ট রেসপন্স প্রোগ্রাম) আওতায় রোহিঙ্গাদের মানবিক সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণার প্রশংসা করেন ড. মোমেন। খবর: বাসস
জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ডিসি মাসুদকে প্রধানমন্ত্রীর ফোন, অপহরণের ১ ঘণ্টায় স্কুলছাত্র উদ্ধার
- ২ জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল ‘গুজব ও ভিত্তিহীন’: অর্থ মন্ত্রণালয়
- ৩ একনেক, ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন
- ৪ বাংলাদেশ ও আরব আমিরাতের সম্পর্ককে আরও বিস্তৃত করার অঙ্গীকার
- ৫ সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষার্থীকে মারধর: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার