অ্যাম্বুলেন্স তালিকাভুক্তির শেষ তারিখ ৩০ জানুয়ারি
স্বাস্থ্য বাতায়নের জন্য সরকারি বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক ও কর্তৃপক্ষকে আগামী ৩০ জানুয়ারির মধ্যে তালিকাভুক্তির আহ্বান জানানো হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারির মধ্যে স্বাস্থ্য অধিদফতরের নির্দিষ্ট ওয়েব সাইটে (http://16263.dghs.gov.bd/ambulance/ambulance/index.php) সকল সরকারি বেসরকারি অ্যাম্বুলেন্স তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট মালিক/কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। তাছাড়া বিস্তারিত জানতে ১৬২৬৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধও জানানো হয়।
প্রসঙ্গত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের উদ্যোগে স্বাস্থ্য বাতায়ন নামের একটি কলসেন্টার চালু করা হচ্ছে। শিগগিরই এই স্বাস্থ্য বাতায়ানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসকেডি/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বায়ুদূষণের শীর্ষে আজ থাইল্যান্ডের চিয়াং মাই, ঢাকা ১৮ নম্বরে
- ২ কুমিল্লায় স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি চট্টগ্রামে গ্রেফতার
- ৩ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান পেতে যাচ্ছে চট্টগ্রাম: মেয়র শাহাদাত
- ৪ ‘প্রধানমন্ত্রীর সঙ্গে বসে সিনেমা দেখলাম—ভালো লাগছে’
- ৫ শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আজ বসছেন প্রধানমন্ত্রী