সীতাকুণ্ড বিস্ফোরণ: আরও ৫ দিন সময় চায় বিভাগীয় কমিশনের তদন্ত কমিটি
ফাইল ছবি
সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের গঠিত কমিটি আরও ৫ দিন সময় চেয়েছে।
রোববার (১২ জুন) দুপুরে তদন্ত কাজে আরও ৫ দিনের সময় চেয়ে বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিনের কাছে আবেদন করেন তদন্ত কমিটির প্রধান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান।
অগ্নিকাণ্ডের ঘটনার পরদিন ৫ জুন ৯ সদস্যের এ কমিটি গঠন করেন বিভাগীয় কমিশনার। পরবর্তী ৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয় কমিটিকে। রোববার ৫ কর্মদিবস শেষ হওয়ার পর নতুন করে আরও ৫ দিনের সময় চেয়ে তদন্ত কমিটির প্রধান এ আবেদন করেন।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খান, চট্টগ্রাম কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার আবু নুর রাশেদ আহমেদ, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলার পরিচালক মুফিদুল আলম, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের-১ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের মেজর আবু হেনা মো. কাউসার জাহান, চট্টগ্রাম বন্দরের পরিচালক (পরিবহন) এনামুল করিম ও চট্টগ্রামের বিস্ফোরক পরিদর্শক তোফাজ্জল হোসেন।
কমিটির সদস্য সচিব করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তারকে।
ইকবাল হোসেন/এমএইচআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ পার্বত্য অঞ্চলের উৎসব জাতীয় ঐতিহ্যকে বর্ণ-বৈচিত্র্যে সমৃদ্ধ করেছে
- ২ ভারতের সঙ্গে সংসদীয় সম্পর্ক জোরদারে পদক্ষেপ নিতে হবে: স্পিকার
- ৩ ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি
- ৪ উচ্চ বেকারত্বের মধ্যেও সরকারি চাকরিতে প্রায় ৫ লাখ পদ শূন্য
- ৫ নেক্সাস পে আপডেটের ফাঁদে ১৩ লাখ টাকা খোয়ালেন বিদ্যুৎ কর্মকর্তা