বৃষ্টিতে যানজট: ঢাকা-আশুলিয়া সড়ক না ব্যবহারের অনুরোধ পুলিশের
রাজধানী ঢাকাসহ এর আশপাশের এলাকায় রাত থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। যানজট এড়াতে আপাতত সড়কটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।
ডিএমপি সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া সড়কে শত শত গাড়ি আটকে রয়েছে। সড়কটি সম্পূর্ণ ব্লক হয়ে গেছে। এই যানজটের প্রভাব পড়ছে সাভার ও ঢাকা মহানগরেও।
এরই মধ্যে রাজধানীতেও যানজট তো সৃষ্টি হয়েছে। তাই এই যানজট নিরসনে আপাতত ঢাকা-আশুলিয়া সড়ক ব্যবহার না করতে ডিএমপি অনুরোধ জানিয়েছে।
বুধবার (৬ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃষ্টির কারণে ঢাকা-আশুলিয়া রোডে গাড়ির ধীরগতি ও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তাই এই সড়কটি আপাতত ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হলো। এতে যানজট এড়ানো সম্ভব হবে এবং ট্রাফিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
টিটি/এমআরএম/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ফুটপাত দখলমুক্তকরণ ও যানজট নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা জরুরি
- ২ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ৩ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৪ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৫ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত