কম্প্রেসারে কিশোরের পায়ুপথে বাতাস, অবস্থা আশঙ্কাজনক
ফাইল ছবি
জুতার কারখানার এক কর্মচারীর পায়ুপথে কম্প্রেসারের মেশিন দিয়ে বাতাস দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনার পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।
ওই কিশোরের নাম মো. জাহিদ (১৬)। বুধবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকায় এই ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া কর্তব্যরত চিকিৎসকের বরাতে জানান, ওই কিশোরের অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।
এদিকে এ ঘটনায় জাহিদের সহকর্মী আব্দুর রহিমকে পুলিশ ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
জাহিদের গ্রামের বাড়ি ঝালকাঠির রাজাপুরে। তিনি শাহ আলমের ছেলে। যাত্রাবাড়ীর মাতুয়াইলে থাকে।
আহত কিশোরের মামা আব্দুল গাফফার বলেন, আমার ভাগনে ক্লাসিক নামে একটি জুতার কারখানায় কাজ করে। ওই কারখানার আব্দুর রহিম নামের আরেক কর্মচারী ভাগনের পায়ুপথে কম্প্রেসার মেশিন দিয়ে বাতাস দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে ভর্তি করা হয় হাসপাতালে।
জেডএইচ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ যমুনা অভিমুখে আন্দোলনকারীদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- ২ বাড্ডা ও যাত্রাবাড়ীতে সেনা অভিযান, বিপুল অস্ত্র-মাদক উদ্ধার
- ৩ পার্বত্য চট্টগ্রাম কোনো রাজনৈতিক পরীক্ষা-নিরীক্ষার মাঠ নয়
- ৪ বাংলাদেশ-গ্রেনাডার মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন
- ৫ জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণ না করার পরামর্শ যুক্তরাজ্যের