বিমানের নতুন এমডি যাহিদ হোসেন
সরকারের অতিরিক্ত সচিব মো. যাহিদ হোসেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
বুধবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিমানের সদ্য বিদায়ী এমডি আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণে নিয়োগ দেওয়া হলো।
এছাড়া রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবদুল ওয়াহাব ভূঞাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুরক্ষা সেবা বিভাগের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আইএইচআর/এমপি/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ কক্সবাজারে পাম্পে বিস্ফোরণ: চমেকে ভর্তি ৬ জনের অবস্থা আশঙ্কাজনক
- ২ রাজধানীতে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল বিশ্ববিদ্যালয় ছাত্রীর মরদেহ
- ৩ পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালো আরাকান সেনাপ্রধান
- ৪ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা
- ৫ শিল্পসাহিত্য চর্চায় রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী