হজে গিয়ে ২২ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরলেন ৯৯৬৪ হাজি
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ফিরছেন হাজিরা, ফাইল ছবি
হজের পর সৌদি আরবে আরও এক বাংলাদেশি হাজি মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ জনে। সর্বশেষ রোববার (১৭ জুলাই) ময়মনসিংহ জেলার মোছা. মমতাজ বেগম (৪৯) পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। তার পাসপোর্ট নম্বর- EE0210200।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
মারা যাওয়া হজযাত্রী/হাজিদের মধ্যে পুরুষ ১৫ ও মহিলা ৭ জন। তাদের মাঝে মক্কায় ১৮, মদিনায় ৩ ও জেদ্দায় একজন মারা যান।
অন্যদিকে হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজি।
গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। এর আগে ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। এরপর হাজিদের ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়।
আইটি হেল্পডেস্ক জানিয়েছে, চারদিনে মোট ৯ হাজার ৯৬৪ জন হাজি দেশে ফিরেছেন। মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৭টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদিয়ার ১৩টি ও ফ্লাইনাসের ৩টি ফ্লাইট রয়েছে। হাজিদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।
আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে আরও জানিয়েছে, বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সৌদি আরবে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে রোববার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৫১০ ফ্লাইটযোগে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে সৌদি আরব ত্যাগ করেছেন। হজ ব্যবস্থাপনার সার্বিক বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন।
আরএমএম/এমএইচআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ হাম যে পর্যায়ে আছে, কমতে সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২ তেলের জন্য হাহাকার, লাইনে পুড়ছে সময়, অপচয় হচ্ছে শত শত কর্মঘণ্টা
- ৩ ৯৯৯-এ ফোন, চলন্ত লঞ্চ থেকে মুমূর্ষু শিশু উদ্ধার
- ৪ চোর বা ডাকাত ধরা পড়লে পিটিয়ে মারা তো দূরের কথা, মারধরও করা যাবে না
- ৫ এশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী