জমি দখলের খবর ভিত্তিহীন : এমএ হাশেম
গাজীপুরে পারটেক্স গ্রুপের লোকজন জমি দখল করতে গিয়েছে এমন অভিযোগ অস্বীকার করেছেন পারটেক্স গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক সাংসদ সদস্য এমএ হাশেম।
বৃহস্পতিবার জাগোনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের কর্মীরা জমি দখল করতে গেছে এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এটা উদ্দেশ্যমূলক।’
তিনি আরও বলেন, ‘আমি জেনেছি, গাজীপুরের পুলিশ সুপার রাতে আমাদের কর্মকর্তা-কর্মচারীদের কলোনিতে গিয়ে প্রায় দেড়শ জনকে আটক করে নিয়ে যায়। এখন তারা উল্টো অভিযোগ আনার চেষ্টা করছে। আমি মনে করি, এটা উদ্দেশ্যমূলক ভাবে করা হচ্ছে।’
পুলিশ কেন এ কাজ করবে? এর উত্তরে তিনি বলেন, ‘আমি এখনই বলতে পারছি না। আমি জানি না। ওই পুলিশ অফিসারই ভালো বলতে পারবেন।’
তিনি জাগোনিউজকে বলেন, ‘পুলিশ বলছে, মামলা আছে। তবে মামলা থাকলে সেটি বিচারাধীন বিষয়। পুলিশ এভাবে আটক করতে পারে না।’
আপনি সরকার বা ঊর্ধ্বতন কারো সহায়তা চেয়েছেন কিনা প্রশ্নে সাবেক এই সাংসদ বলেন, ‘না কারো সহায়তা চাইনি। আপনাদের মাধ্যমে সহায়তা চাই।’
সর্বশেষ - জাতীয়
- ১ হাম যে পর্যায়ে আছে, কমতে সময় লাগবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- ২ তেলের জন্য হাহাকার, লাইনে পুড়ছে সময়, অপচয় হচ্ছে শত শত কর্মঘণ্টা
- ৩ ৯৯৯-এ ফোন, চলন্ত লঞ্চ থেকে মুমূর্ষু শিশু উদ্ধার
- ৪ চোর বা ডাকাত ধরা পড়লে পিটিয়ে মারা তো দূরের কথা, মারধরও করা যাবে না
- ৫ এশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী