রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২
প্রতীকী ছবি
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে চার হাজার ৯৮৬ পিস ইয়াবা, ১৪১ গ্রাম হেরোইন, ১৫ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, পাঁচ বোতল ফেনসিডিল ও ১০০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১১ আগস্ট) ভোর ৬টা থেকে শুক্রবার (১২ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩ টি মামলা রুজু হয়েছে।
জেএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারায় দুর্নীতির অভিযোগ, তদন্ত দাবি
- ২ অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে
- ৩ রাজধানীতে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৪ শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫ রোজার সূচি মেনেই সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান