কেরানীগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে হেরোইনসহ মো. আলমগীর (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (১৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব-১০।
র্যাব জানায়, শনিবার (১৩ আগস্ট) ৩৮০ পুরিয়া বা ৫৪ গ্রাম হেরোইনসহ মো. আলমগীরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি একজন মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দক্ষিণ কেরানীগঞ্জেসহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
এমআইএস/আরএডি
সর্বশেষ - জাতীয়
- ১ ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- ২ আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ২ ফ্লাইট
- ৩ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন আলজেরিয়ার
- ৪ সর্বাত্মক হরতালে অচল দেশ, বেতার-টিভি বয়কটের ঘোষণা শিল্পীদের
- ৫ তুরস্কের জনগণের পক্ষ থেকে নরসিংদীর এতিম শিক্ষার্থীদের জন্য খাদ্য উপহার