ক্রেনের চালককে ধরলেই সব প্রশ্নের জট খুলবে: ওসি
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন/ছবি: জাগো নিউজ
‘রাজধানীর উত্তরায় নির্মাণাধীন বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের গার্ডার যে ক্রেনে করে ওঠানো হচ্ছিল, সেই ক্রেনের চালক পলাতক রয়েছেন। ক্রেনটি মূল চালক চালাচ্ছিলেন নাকি অন্য কেউ চালাচ্ছিলেন, তা চালককে ধরা গেলেই জানা যাবে।’
সোমবার (১৫ আগস্ট) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জাগো নিউজকে এসব তথ্য জানান।
ওসি বলেন, ‘যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তিনিই ক্রেনটি চালাচ্ছিলেন নাকি অন্য কেউ চালাচ্ছিলেন, সেই প্রশ্নের জবাব আপাতত নেই। চালককে ধরা গেলেই সব প্রশ্নের জবাব মিলবে।’
ওসি মহসীন বলেন, ‘এ ঘটনায় আমরা এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ ফায়ার সার্ভিসের কাছ থেকে বুঝে পেয়েছি। আহত দুজনকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ক্রেনের চালককে আটকের পরই সব প্রশ্নের জট খুলবে।’
এ ঘটনায় রাতেই মামলা হবে বলেও জানান ওসি মোহাম্মদ মোহসীন।
এর আগে সোমবার বিকেল সোয়া ৪টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের প্যারাডাইস টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ঢাকায় একটি বৌভাতের অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন।
রাতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, গাড়িটিতে মোট সাতজন যাত্রী ছিলেন। এরমধ্যে দুই শিশু, দুই নারী ও একজন পুরুষ মারা গেছেন। নিহতরা হলেন- রুবেল (৫০), ঝরণা (২৮), জান্নাত (৬) ও জাকারিয়া (২)। নিহত অন্য ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
আহত দুজন হলেন হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।
টিটি/এএএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে: মেয়র শাহাদাত
- ২ শিগগির ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ বইমেলা হোক জ্ঞানভিত্তিক রাষ্ট্র গঠনের সূতিকাগার: প্রধানমন্ত্রী
- ৪ সব ভূমি অফিসে নামজারি-খতিয়ানের ফি টাঙিয়ে রাখতে হবে
- ৫ বাকলিয়ায় চার প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা